চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৭ সেপ্টেম্বর শুক্রবার চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের নির্বাচনের দিন ধার্য্য ছিল। কিন্তু ১৭ পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৭ জনকে বেসরকারিভাবে নির্বাচিত হন। নতুন কমিটিতে হাজি হাবিবুর রহমান লাবলু সভাপতি ও সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি হাজি মো. আবুল কালাম, সহসভাপতি আতিয়ার রহমান হাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. আলমগীর কবীর, হাজি মো. রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম মালিক পল্টু, সড়ক সম্পাদক শাহারিন হক মালিক, প্রচার সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ হাজি মো. আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক হাজি মো. ওসমান আলী, নির্বাহী সদস্য আব্দুল মান্নান নান্নু, তরিকুল ইসলাম, একরামুল হক পর্বত, কাজী হাসানুজ্জামান, ওসমান আলী ও সেকেন্দার আলী বিশ্বাস। (প্রেস বিজ্ঞপ্তি)
