প্রায় ৮০ লক্ষাধিক টাকার ক্ষতি, চিন্তিত চাষি

আপলোড তারিখঃ 2019-10-01 ইং
প্রায় ৮০ লক্ষাধিক টাকার ক্ষতি, চিন্তিত চাষি ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়ার অনন্তপুরে ফুলকপির চারা কেটে সাবাড় প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুরে পূর্বশত্রুতার জেরে ৯ প্রান্তিক চাষির ফুলকপির চারা কেটে সাবাড় ও বীজতলা বিনষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে অনন্তপুর মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন অনন্তপুর গ্রামের ইশরাক আলী, রফিকুল ইসলাম রানা, সাইদুল, ডাবু, ভদু, রফিকুল ইসলাম রফিক, বিল্লাল হোসেন, নওশের আলী ও আব্দুল আলীম। এ ঘটনায় তাঁদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লক্ষাধিক টাকা বলে তাঁরা জানিয়েছেন। খবর পেয়ে এলাকার জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার ও কৃষি উপসহকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন মাঠে প্রতিবছর এ ধরনের ঘটনা ঘটে। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। এ ঘটনা যে ব্যক্তিই ঘটাক না কেন, প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদের খুঁজে বের করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)