কার্পাসডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোতলা থেকে নিচে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-09-30 ইং
কার্পাসডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোতলা থেকে নিচে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোতলা থেকে নিচে পড়ে পলাশ নামের (৩০) এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। পলাশ উপজেলার সদাবরী গ্রামের আব্দুর রফিকের ছেলে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাজিল (বিএ) মাদ্রাসার বিপরীত দিকে সদাবরী গ্রামের হাসানের ছেলে আবুজারের নবনির্মিত একটি ভবনের ওপর কাজ করছিলেন নির্মাণশ্রমিক পলাশ। এ সময় ছাদের ওপর থাকা বিদ্যুতের তারে স্পর্শ লাগলে তিনি নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল রিপোর্ট করেন। এ মৃত্যুতে পলাশের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করা হলে অনুমতি দেয় পুলিশ। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)