দর্শনা সড়ক দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র আহত

আপলোড তারিখঃ 2017-01-17 ইং
দর্শনা সড়ক দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র আহত ছবির ক্যাপশন:

`&AvUUU`

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-দামুড়হুদা-দর্শনা সড়কে ডুগডুগি বাজারের অদূরে গোরস্থানের সামনে বালু ভর্তি ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আলমডাঙ্গা পাইকপাড়া-পারকুলা গ্রামের নওশের আলীর পুত্র কলেজ ছাত্র সাগর হোসেন (২৫) গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল বিকেলে দর্শনা হতে ব্যাক্তিগত কাজ শেষ করে চুয়াডাঙ্গায় ফেরার পথে বিপরীত মুখ থেকে আসা বালু ভর্তি ট্রাকের সাথে সাগরের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় সাগরের ডান পা পিষ্ঠ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, কলেজ ছাত্র সাগর ও তার বন্ধুরা মিলে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি তাকে চাপাদেয়। অপর বন্ধুদ্বয় প্রাথমিক ভাবে সুস্থ আছে বলে জানা গেলেও সাগরের ডান পায়ের অবস্থা বেগতিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)