আলমডাঙ্গায় গরু কিনে বিপাকে গরু ব্যবসায়ী!

আপলোড তারিখঃ 2019-09-30 ইং
আলমডাঙ্গায় গরু কিনে বিপাকে গরু ব্যবসায়ী! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: আলমডাঙ্গা উপজেলার আইলহাঁসে আলিম উদ্দিন নামের এক গরু ব্যবসায়ী একটি গরু কিনে বিপাকে পড়েছেন। গত শুক্রবার বামন্দি গরুর হাট থেকে তিনি একটি গরু কিনে পরদিন শনিবার বদরগঞ্জ গরুর হাটে ওই গরুটি বিক্রির জন্য নিয়ে গেলে চুয়াডাঙ্গার বাটিকাডাঙ্গার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মতিয়ার ওই গরুটি তাঁর চুরি হওয়া গরু বলে দাবি করেন। একপর্যায়ে আলিম উদ্দিন ও মতিয়ারের মধ্যে বাগবিত-ার সৃষ্টি হলে তাঁরা হাটমালিকের শরণাপন্ন হন। আলিম উদ্দিন তাঁর গরু কেনার ঘটনা হাটের মালিককে খুলে বললে হাটমালিক তাঁর হাটের পাস দেখতে চান। এ সময় আলিম উদ্দিন বামন্দী হাট থেকে গরু কেনার হাটপাস দেখালে গরুটি তাঁর কেনা বলে প্রমাণ হয়। পরে তিনি গরুটি বাড়ি নিয়ে আসেন। এদিকে, মতিয়ার গরুটি ফেরত না পেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার সরোজগঞ্জ ফাঁড়ির ইনচার্জ গোকুল চন্দ্র ফোর্স নিয়ে গরুটি উদ্ধার করতে আইলহাঁস এলে স্থানীয় লোকজন পুলিশকে বাধা প্রদান করেন। পরে পুলিশ গরুটি আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল বিশ্বাসের জিম্মায় রেখে যায়। পরবর্তী সময়ে আলমডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা শামীম ঘটনাস্থলে এসে গরুটি উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়ে যান বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)