মেহেরপুরে মাঠপর্যায়ে ‘৩৩৩’ কলসেন্টার প্রচারণায় প্রেস কনফারেন্স

আপলোড তারিখঃ 2019-09-30 ইং
মেহেরপুরে মাঠপর্যায়ে ‘৩৩৩’ কলসেন্টার প্রচারণায় প্রেস কনফারেন্স ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মাঠপর্যায়ে ‘৩৩৩’ কলসেন্টার থেকে তথ্য ও সেবা কীভাবে জনগণ পাবে, তা জানাতে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রচারণার লক্ষ্যে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে প্রেস কনফারেন্সে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন। প্রেস কনফারেন্সে ‘৩৩৩’ কলসেন্টার থেকে কীভাবে জনগণ সেবা পাবে, সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সহকারী প্রোগ্রামার আলিমুজ্জামান খান। প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক মো. আতাউল গনি জানান, বাংলাদেশের যেকোনো মোবাইল বা টেলিফোন থেকে ৩৩৩ নম্বরে ডায়াল করে দেশের যেকোনো প্রান্ত থেকে নাগরিকেরা সামাজিক প্রতিকার, সরকারি বিভিন্ন তথ্য, জেলা ও পর্যটন সম্পর্কে সব বিষয়ে জানতে পারবেন। এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, কাজী মোহাম্মদ অনিক ইসলাম, মিনাহাজুল ইসলাম, সুজন দাস, মিথিলা দাসসহ জেলায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)