জীবননগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-09-30 ইং
জীবননগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার নতুন তেঁতুলিয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মিলন (২০) ও ঘোষনগর গ্রামের আব্দুল রহিমের ছেলে আব্দুল আওয়াল (২৮)। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁদের আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার বাঁকা ব্রিক্স ফিল্ডের সামনে মাদকবিরোধী অভিযান চালায় জীবননগর থানার পুলিশ। এ সময় মিলন ও আব্দুল আওয়াল নামের ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাঁদের শরীর তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)