মেহেরপুরে ৩ দিনের রিমান্ড শেষে ‘আল্লাহর দল’-এর ৮ সদস্য কারাগারে

আপলোড তারিখঃ 2019-09-29 ইং
মেহেরপুরে ৩ দিনের রিমান্ড শেষে ‘আল্লাহর দল’-এর ৮ সদস্য কারাগারে ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর আটক আট সদস্যকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, এ তিন দিনের রিমান্ডে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর গোপন বৈঠক করার সময় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ফাঁড়ির পুলিশ রঘুনাথপুর আশ্রয় কেন্দ্র থেকে নিষিদ্ধ ঘোষিত ‘আল্লাহর দল’-এর আট সদস্যকে আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন মৌসুমী খাতুন, বন্যা খাতুন, আনজুরা খাতুন, রাহিবুল ইসলাম, সুমন ইসলাম, জিহাদ আলী, শহিদুজ্জামান ও শহিদুল ইসলাম। পরদিন তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)