হামলা-মামলা দিয়ে যুবলীগের নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না

আপলোড তারিখঃ 2019-09-29 ইং
হামলা-মামলা দিয়ে যুবলীগের নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন যুবলীগের জনসভায় নঈম হাসান জোয়ার্দ্দার ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে মুন্সিগঞ্জ টাউন ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জেহালা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোখলেসুর রহমান শিলনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, আজ কিছু অসাধু নেতা-কর্মীর ছত্রচ্ছায়ায় দলের মধ্যে বিএনপি-জামায়াত অনুপ্রবেশ করে দলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁদের দমানোর চেষ্টা করছেন। যতই হামলা-মামলা করুক যুবলীগের কোনো নেতা-কর্মীকে দমানো যাবে না। রাজাকারের ছেলেরা আওয়ামী লীগের কমিটিতে স্থান পেয়েছেন। এ নেতা-কর্মীরা টেন্ডারবাজি, দুর্নীতি ও সাধারণ মানুষকে শোষণ করে চলেছেন। যেসব নেতা-কর্মীরা অবৈধ পথ অবলম্বন করছেন, তাঁরা আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের নেতা-কর্মী হতে পারেন না। যুবলীগ সাধারণ মানুষের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। দেশের উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর দেখানো পথ অবলম্বন করে চলবে যুবলীগ। দলের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছে আওয়ামী লীগ সরকার। হাইব্রিড নেতা-কর্মীরাও রেহাই পাবেন না। তিনি আরও বলেন, কয়েক দিন পূর্বে মুন্সিগঞ্জের এ মাঠে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের হাইব্রিড নেতা-কর্মীরা কাউন্সিল হতে দেননি। আজ এখানে হাজারো নেতা-কর্মীদের ঢলে অনুষ্ঠিত হচ্ছে জনসভা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জামায়াত-বিএনপির কোনো নেতা-কর্মী যেন দলের মধ্যে প্রবেশ করতে না পারে, সে দিকে নজর রাখতে হবে। জেহালা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বকুল হোসেনের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা যুবলীগের সদস্য আজাদুর ইসলাম আজাদ, মোহাম্মদ লাভলু, আবু বক্কর সিদ্দিক আরিফ, তপন কুমার বিশ্বাস ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আল ইমরান শুভ। এ সময় উপস্থিত ছিলেন খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম, নাগদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সালাউদ্দিন, জেহালা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেবেন্দ্রনাথ দোবে হিরালাল, আনারুল মেম্বার, জনি মেম্বার, হাসিবুল মেম্বার, মজিদ মেম্বার, তৌহিদ, নান্নু, জেহালা যুবলীগের নেতা খালিদ ম-ল, মাসুম, পলাশ, রাসেল, সৌরভ, সাকিব, ওবাইদুল, সাজু, রাজা, মুন্না, আসিক, নাইম, নোমান, মকলেছ বিপুল, দিপু, লোকমান, আসাদ প্রমুখ। সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)