শ্যামকুড়ের কাছে ৪-২ গোলে দর্শনার হার

আপলোড তারিখঃ 2019-09-29 ইং
শ্যামকুড়ের কাছে ৪-২ গোলে দর্শনার হার ছবির ক্যাপশন:
জীবননগর উথলীতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আহম্মাদ সগীর/আরএইচ মুন্না: উথলী সেনেরহুদা যুব সংঘের আয়োজনে উথলী বাজার ফুটবল মাঠে ১৬ দলীয় নকআউটভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় উথলী বাজার ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বৃহত্তর উথলী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতান লাকি, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আবু জাফর, উথলী ইউপি সদস্য ওবায়দুর রহমান, জয়নব বেগম, উথলী বাজার কমিটির সভাপতি আবজালুর রহমান ধীরু ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় দর্শনা ডিফেন্স ক্লাব ও ঝিনাইদহের শ্যামকুড় ফুটবল একাদশ। নকআউটভিত্তিক টুর্নামেন্ট হওয়ায় নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে মাঠ দাপিয়েছেন দুই দলের খেলোয়াড়েরা। নির্ধারিত সময়ে ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্যামকুড় ফুটবল একাদশ। খেলার প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সবুর খান এবং সহকারী রেফারি ছিলেন আব্দুল হাই ও বাবলু মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেনেরহুদা যুব সংঘের সভাপতি আশরাফুল ইসলাম ও যুব সংঘের সদস্যরা। এদিকে, আজ রোববার বিকেল চারটায় উথলী বাজার ফুটবল মাঠে দিনের একমাত্র খেলায় মুখোমুখি হবে আন্দুলবাড়ীয়া ফুটবল একাদশ ও সাফদারপুর ফুটবল একাদশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)