ঝিনাইদহে আজ জেলা বিএনপির নতুন অফিস উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-09-29 ইং
ঝিনাইদহে আজ জেলা বিএনপির নতুন অফিস উদ্বোধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা বিএনপি তাদের নিজস্ব অফিস পাচ্ছে। আজ রোববার নতুন এ অফিসের উদ্বোধন করবেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি অ্যাড. নিতাই রায় চৌধুরী। এ সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বাবু জয়ন্ত কুমার কু-ু এবং তথ্য ও গবেষণা সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল উপস্থিত থাকবেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান। জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ জানান, ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কস্থ উজির আলী স্কুলের বিপরীতে নিজস্ব ভবনে এ নতুন অফিস করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো অফিস ছিল না। নতুন অফিস পেয়ে নেতা-কর্মীরা উজ্জীবিত বলে অ্যাড. এম এ মজিদ জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)