মহেশপুর উপজেলা নির্বাচন উপলক্ষে বিএনপির কর্মী সমাবেশ

আপলোড তারিখঃ 2019-09-28 ইং
মহেশপুর উপজেলা নির্বাচন উপলক্ষে বিএনপির কর্মী সমাবেশ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দত্তনগর: আসন্ন মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং এসবিকে, ফতেপুর ও পান্তাপাড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাড. নান্নু মিয়ার আহ্বানে ফতেপুর সামছুদ্দীন সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতা-কর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অ্যাড. নান্নু মিয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান রনি, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবুল কাশেম সর্দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম শাহাজামান মোহন, ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাড. তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সম্পাদক আসলাম পারভেজ লিটনসহ যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)