আলমডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত এসপি মো. কলিমুল্লাহ

আপলোড তারিখঃ 2019-09-28 ইং
আলমডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত এসপি মো. কলিমুল্লাহ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি আলমডাঙ্গা রথতলা মন্দির, ক্যানেল পাড়া মন্দির ও স্টেশন পাড়া মন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম ইসলাম আজম, সাংবাদিক রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকার অধ্যাপক শেখ শফিউদ্দিন, বিশ্বজিৎ সাধু খা, পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, রথতলা মন্দির কমিটির সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, মদন সাহা, পলাশ আচার্য, অর্জুন কমার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)