অস্ত্রের কোপে দুই গরু ব্যবসায়ী জখম, বোমা উদ্ধার

আপলোড তারিখঃ 2019-09-28 ইং
অস্ত্রের কোপে দুই গরু ব্যবসায়ী জখম, বোমা উদ্ধার ছবির ক্যাপশন:
গাংনীতে বোমা ফাটিয়ে গরু ব্যবসায়ীদের টাকা ছিনতাই গাংনী অফিস: গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা ও কুঞ্জনগর গ্রামের মাঝামাঝি স্থানে বোমা ফাটিয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতেরা। এ সময় ডালিম হোসেন ও মোয়াজ্জেম হোসেন নামের দুই গরু ব্যবসায়ী ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছেন। আহত ব্যক্তিদের বাড়ি গাংনী উপজেলার কামারখালী গ্রামে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মিকুশিষ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি শক্তিশালী হাতবোমা ও বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেন। আহত ডালিম হোসেন জানান, ‘চুয়াডাঙ্গার শিয়ালমারী গরুর হাট থেকে গরু বিক্রি করে স্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়িযোগে পাঁচ গরু ব্যবসায়ী কামারখালী গ্রামে ফিরছিলাম। কুঞ্জনগর ও শিমুলতলা গ্রামের মাঠের মধ্যে এবং মিকুশিষ স্কুলের সামনে রাস্তার ওপর বেঞ্চ ও ধঞ্চিয়াগাছ দিয়ে গাড়ির গতিরোধ করে ডাকাতেরা। প্রথমেই তাদের হাতে থাকা লাঠি দিয়ে মোয়াজ্জেম হোসেনকে বেধড়ক মারধর করে তারা। এরপর তারা একে একে গরু ব্যাপারী ইয়াসিন আলীর কাছ থেকে ৮০ হাজার, কালাম হোসেনের কাছ থেকে ৪৫ হাজার ও জহির হোসেনের কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমার সঙ্গে ধস্তাধস্তির একপর্যায় তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এ সময় আমার হাতের আঙুল কেটে যায়। এরপর আমার আন্ডারপ্যান্টের পকেট থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাতেরা।’ গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি তাজা হাতবোমা উদ্ধারসহ বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের চিহ্নিত করতে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে হেমায়েতপুর ফাঁড়ির পুলিশ দুজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ওই সময়ে ঘোরাঘুরির কারণে আটক করেছে। তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন হতে পারে। এখনই সব কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে, যেকোনো মূল্যে এ ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)