স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা

আপলোড তারিখঃ 2019-09-28 ইং
স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা ছবির ক্যাপশন:
পাবনার চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা রানার মাস্টার ফুটবল টুর্নামেন্ট বিশেষ প্রতিবেদক: ঘরের মাঠে স্বাগতিকদের ধরাশায়ী করে দারুণ জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সফরকারী চুয়াডাঙ্গার শুভ সকাল স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ চাটমোহর একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় নিয়ে ফিরেছেন শুভ সকালের খেলোয়াড়েরা। গতকাল শুক্রবার বিকেলে পাবনার চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা রানার মাস্টার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে নামে শুভ সকাল স্পোর্টিং ক্লাব ও চাটমোহর একাদশ। খেলার প্রথমার্ধে নাইজেরিয়ান জনসনের গোলে এগিয়ে যায় শুভ সকাল স্পোর্টিং ক্লাব। তবে ৩৫ মিনিটের মাথায় প্রতিপক্ষ দলের বিদেশি খেলোয়াড় বকুলা জুনিয়রের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দুদল। দ্বিতীয়ার্ধে ছন্দ বদলে আবারও জ্বলে ওঠেন শুভ সকাল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। এ অবস্থায় ১০ মিনিটের কৌশল যুদ্ধে মুন্নার দুর্দান্ত গোলে জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে শুভ সকাল ক্লাব। দলীয় অধিনায়ক বিপ্পার সঙ্গে মাঠ সামলিয়েছেন গোলকিপার অসীম, আকাশ, মিঠু, কোবরা, আলিফ, সোহেল রানা, শামীম, মুন্না, সাব্বির, রাজন, তারমিন ও সাকিব। টিম ম্যানেজার অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ, কোচ মিলন বিশ্বাসসহ সহকারী কোচ রাজু আহাম্মেদ সুমন, অফিসিয়াল কর্মকর্তা রমজান ও প্রশান্তের নেতৃত্বাধীন দলের জয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শুভ সকাল স্পোর্টিং ক্লাবের সভাপতি অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)