চুয়াডাঙ্গাবাসীর উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই

আপলোড তারিখঃ 2019-09-27 ইং
চুয়াডাঙ্গাবাসীর উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আইনজীবী সমিতির মিলনায়তনে এ আয়োজন করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোল্লা আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মোহা. রবিউল ইসলাম বলেন, ‘বিচার বিভাগের সঙ্গে জেলা প্রশাসনের নিবিড় সম্পর্ক রয়েছে। জনগণের ন্যায্য বিচার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর জেলা প্রশাসক কাজ করেন জনগণের কল্যাণে। আমাদের একে অপরের প্রতি সুসম্পর্ক ও সহযোগিতা থাকতে হবে।’ বিচার বিভাগীয় কর্মকর্তা ও উপস্থিত আইনজীবীদের সহযোগিতা চেয়ে সংবর্ধিত অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘আইনজীবীদের মতো আমিও আইনের লোক। তাই সব কাজে আপনাদের সহযোগিতার একান্ত প্রয়োজন রয়েছে। চুয়াডাঙ্গাবাসীর উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। কাউকে বাদ দিয়ে বা পিছিয়ে রেখে উন্নয়নের কথা ভাবা যায় না।’ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মহ. শামসুজ্জোহা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম উদ্দীন খান, অ্যাড. নুরুল ইসলাম মালিক, অ্যাড. আলমগীর হোসেন, অ্যাড. এম এম শাহজাহান মুকুল ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এস এম রফিউর রহমান। এর আগে ফুল দিয়ে নবাগত জেলা প্রশাসককে সংবর্ধনা জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোল্লা আব্দুর রশিদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)