জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ ও মোদির সঙ্গে বৈঠক আজ

আপলোড তারিখঃ 2019-09-27 ইং
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ ও মোদির সঙ্গে বৈঠক আজ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: জাতিসংঘের চলতি ৭৪তম সাধারণ পরিষদ অধিবেবশনে আজই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিতে যাচ্ছেন। স্থানীয় সময় বিকালে তিনি বিশ্বমঞ্চে বরাবরের মত বাংলায় ভাষণ দিবেন। তবে দিনের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছেন। গত ক’দিন একাধিক অনুষ্ঠানে হাসিনা- মোদি দেখা সাক্ষাৎ হয়েছে। কিন্তু আনুষ্ঠানিক বৈঠকে আজই তারা প্রথম মুখোমুখি বসছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শুক্রবার স্থানীয় সময় দুপুরে লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলের কেনেডি রুমে দুই শীর্ষ নেতার বৈঠক হবে। এতে ভারতের আসামে চলমান এনআরসিসহ সম-সাময়িক প্রায় সব ইস্যুতেই আলোচনা হবে। আসামের নাগরিকপঞ্জী (এনআরসি) নিয়ে ঢাকায় চরম অস্বস্তি রয়েছে। প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরে যাওয়ার আগে ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে এবং এবং আগামী ৫ই অক্টোবর নয়াদিল্লিতে হাসিনা-মোদি বৈঠক হবে। দুটি বৈঠকেই দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূণ সব ইস্যু নিয়ে কথা হবে। সেদিন মোমেন বলেন, এনআরসি একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমরা এটাকে আমাদের সমস্যা মনে করি না। তবে এ নিয়ে ঢাকায় উদ্বেগ আছে। দ্বিপক্ষীয় বৈঠকদ্বয়ে বিশদ আলাপ হবে জানিয়ে মন্ত্রী বলেন, বৈঠকে দু’দেশের মধ্যকার যেসব ‘সমস্যা’ আছে তা নিয়ে কথা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)