আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ

আপলোড তারিখঃ 2019-09-27 ইং
আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ ছবির ক্যাপশন:
হাসপাতালে ভর্তি; আজ ডাক্তারি পরীক্ষা, ধর্ষক আহম্মেদ আলী পলাতক নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির অদূরে একটি মাঠের স্যালোমেশিন ঘরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়েছেন ধর্ষক আহম্মেদ আলী। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের দরিদ্র দিনমজুরের ওই শিশুকন্যা গতকাল বিকেলে বাড়ির পাশে একটি মাঠে খেলা করছিল। এ সময় গ্রামের মারফত আলীর ছেলে আহম্মদ আলী মুরগি ধরে দেওয়ার নাম করে ওই শিশুটিকে নিয়ে যান মাঠের একটি স্যালোমেশিনের ঘরে। সেখানে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ধর্ষণের কথা কাউকে না বলার জন্যও ওই শিশুকে শাসিয়ে দেন ধর্ষক আহম্মেদ আলী। পরে ওই শিশুকন্যা বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে পাইকপাড়া গ্রামের ইউপি সদস্য লিটন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এলাকার একটি স্যালোমেশিন ঘরের মধ্যে শিশুটিকে ফুঁসলিয়ে এলাকার আহম্মেদ আলী নামের এক ব্যক্তি ধর্ষণ করেছে। ঘটনার পর সে এখন পলাতক আছে।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু এহসান মো. ওয়াহেদ রাজু জানান, ‘রাত ১১টার কিছুটা পর আমরা ওই শিশুটিকে ভর্তি করে নিই। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার হাসপাতালের গাইনি কনসালট্যান্ট তার পরীক্ষা-নিরীক্ষা করবেন।’ এদিকে, পাইকপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির ওই স্কুলছাত্রীকে ধর্ষণের খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী। তাঁরা ঘটনার পরপরই ধর্ষক আহম্মেদ আলীকে আটকের চেষ্টা করলে তিনি গ্রাম ছেড়ে পালিয়ে যান। এ বিষয়ে ঘোলদাড়ী ফাঁড়ি পুলিশের ইনচার্জ রাজু বলেন, ‘ঘটনা শোনার পর আমার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত আহম্মেদ আলীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।’ আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, ‘শিশু ধর্ষণের ঘটনাটি আমরা শুনেছি। ধর্ষককে গ্রেপ্তারে আমরা ইতিমধ্যে অভিযান শুরু করেছি। খুব শিগগিরই ধর্ষক আইনের আওতায় আসবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)