ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকা ও চালকের হেলমেট না থাকায় ৩৮ মোটরসাইকেলচালকের বিরুদ্ধে মামলা ও ৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সরকারি কলেজ মোড়ে এ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন জেলা ট্রাফিক টিআই ইসমাইল হোসেন। এ সময় জেলা ট্রাফিক টিআই-২ গোলাম মুজতবা, ট্রাফিক সার্জেন্ট মোজ্জাফর হোসেন, টিএসআই আমিরুল ইসলাম, এটিএসআই মোস্তাফিজুর, মফিজুলসহ ট্রাফিক বিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
