মেহেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

আপলোড তারিখঃ 2019-09-27 ইং
মেহেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ঐক্য পরিষদ ঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১১তম গ্রেড, প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মেহেরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা শাখার সভাপতি গোলাম ফারুক। জেলা শাখা সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা সভাপতি মোহাম্মদ আলমগীর, সহকারী শিক্ষক পারভেজ সাজ্জাদ, মাজহারুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকেরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক মো. আতাউল গনি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)