আলমডাঙ্গার গোবিন্দপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2019-09-27 ইং
আলমডাঙ্গার গোবিন্দপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার গোবিন্দপুরে সাপের কামড়ে দুই বছরের শিশু সজিবের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড়ালে সকাল সাতটার দিকে সে মারা যায়। সজিব আলমডাঙ্গার পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার দিনমজুর আব্দুল আলিমের ছেলে। জানা গেছে, আলমডাঙ্গার পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার দিনমজুর আব্দুল আলিম প্রতিদিনের ন্যায় রাতে স্ত্রী-সন্তানকে নিয়ে ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে হঠাৎ তাঁদের দুই বছরের শিশুপুত্র সজিব কেঁদে ওঠে। সজিব তার পা জ্বালা-ব্যথা করছে বলে কাঁদতে থাকে। এ সময় সজিবের মা-বাবা ছেলের পায়ে কোনো কিছুতে কামড়িয়েছে বলে ধারণা করেন। তবে ভোরে তাকে চিকিৎসকের নিকট না নেওয়ার কারণে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে তার শরীর। তখন পরিবারের লোকজন দ্রুত তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সজিবের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)