কার্পাসডাঙ্গার উসমানপুর প্রাথমিক বিদ্যালয়ে চুরি

আপলোড তারিখঃ 2019-09-27 ইং
কার্পাসডাঙ্গার উসমানপুর প্রাথমিক বিদ্যালয়ে চুরি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার উসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের রুমের তালা ভেঙে একটি মোটর পাম্প, একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর, একটি সাউন্ড বক্স, সাউন্ড বক্সের ব্যাটারি, একটি ল্যাপটপ, বায়োমেট্রিক হাজিরা মেশিন, মডেমসহ আনুমানিক প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী জানান, ‘বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নিয়োগ নেই। মাঠের ভেতর বিদ্যালয়, এভাবে চুরি হবে ভাবতেও পারিনি।’ কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাইফুল জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করা হচ্ছে। চুরির বিষয়টি অনেকটা রহস্যজনক। আলমারির ভেতর ল্যাপটপ রাখা সত্ত্বেও আলমারি তালা না মেরে খোলা রাখাসহ বিভিন্ন বিষয়ে অসঙ্গতি দেখা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)