উপজেলার ২২টি ম-পে এবার দুর্গোৎসব

আপলোড তারিখঃ 2019-09-27 ইং
উপজেলার ২২টি ম-পে এবার দুর্গোৎসব ছবির ক্যাপশন:
দামুড়হুদায় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত প্রতিবেদক, দামুড়হুদা: শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে দামুড়হুদায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন ও মডেল থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম জাহাঙ্গীর কবির। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা জামাল শুভ, উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম প্রমুখ। এ সময় দামুড়হুদা উপজেলায় এ বছর ২২টি পূজাম-পে সুন্দরভাবে পূজা উদ্যাপন করা ও সম্পন্ন করাবিষয়ক এক আলোচনার আয়োজন করা হয়। দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম জাহাঙ্গীর কবির বলেন, প্রতিটি পূজাম-পে আনসারের পাশাপাশি পুলিশও মোতায়েন করা হবে। সেই সঙ্গে পুলিশি টহল জোরদার করা হবে। কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের বলেন, ‘শারদীয় দুর্গাপূজা যাতে সুন্দরভাবে উদ্যাপন করা যায়, সে দিকে আমরা লক্ষ রাখব। ২৪ ঘণ্টা আপনাদের জন্য আমার ফোন খোলা থাকবে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, সঙ্গে সঙ্গে সমাধান করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)