ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট, স্বপন শ্রীঘরে!

আপলোড তারিখঃ 2019-09-26 ইং
ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট, স্বপন শ্রীঘরে! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের হামিদুল ম-লের মেয়ে হাসিবা ম-লের অশ্লীল ছবি পোস্ট করায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় আটক ইয়াসিন স্বপনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইয়াসিনকে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. শাহিন রেজা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইয়াসিন স্বপন ঢাকার ২৬/১ চামেলীবাগের শান্তিনগর এলাকার ইউনুছ মিয়ার ছেলে। ১৮ সেপ্টেম্বর ইয়াসিনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮ (১, ২, ৩) ধারায় মামলা করা হয়। যার নম্বর ২৬। মামলার এজাহারে জানা যায়, গত ৩০ মে আলমপুর গ্রামের হামিদুল ম-লের মেয়ে হাসিবা ম-লকে ফুঁসলিয়ে ঢাকায় নিয়ে কৌশলে তাঁকে মাদক সেবন করিয়ে অশ্লীল কথাবার্তাসহ অশ্লীল ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেন ইয়াসিন। পরে ওই ছবির সূত্র ধরে মেয়ের বাবা হামিদুল ম-ল বাদী হয়ে মেহেরপুর সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)