ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। দুর্যোগপূর্ণ আবহওয়া উপেক্ষা করে ব্যানার নিয়ে দলটির জেলা, উপজেলাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ মানববন্ধনে অংশ নেন। জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিউর রহমান, সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, বিএনপির নেতা আকতারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, অ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন আলম, আশরাফুল ইসলাম পিণ্টু, আসিফ ইকবাল মাখন, টোকন জোয়ার্দ্দার, আবু সাইদ, কাজল মিয়া ঠা-ু প্রমুখ। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
