ছবির ক্যাপশন:
মেহেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মেহেরপুর অফিস:
মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা, উপজেলা আনসার কমান্ডার জুয়েল রানা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ প্রমুখ। এবার মেহেরপুর জেলায় ৪৫টি পূজাম-পে দুর্গোৎসব উদ্যাপন হবে। এর মধ্যে সদরে ১৩টি, গাংনী উপজেলায় ২৬টি ও মুজিবনগর উপজেলায় ৬টি।
