ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

আপলোড তারিখঃ 2019-09-25 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত ছবির ক্যাপশন:
কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের রায়গ্রামে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল সোহান (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। তিনি কোটচাঁদপুর উপজেলার গাবতলাপাড়ার বাসিন্দা। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, রাতে যশোর থেকে মোটরসাইকেলযোগে কালীগঞ্জ শহরের দিকে আসছিলেন আব্দুল্লাহ আল সোহান। পথের মধ্যে কালীগঞ্জের রায়গ্রাম ট্রাক টার্মিনালের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে তাঁর মোটরসাইকেলটি। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)