মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ইয়াদুল মোমিন আহত

আপলোড তারিখঃ 2019-09-25 ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ইয়াদুল মোমিন আহত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: দৈনিক কালের কণ্ঠ-এর মেহেরপুর জেলা প্রতিনিধি ও একটি স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসকেরা। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বিসিক শিল্পনগরীর কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক ইয়াদুল মোমিন মোটরসাইকেলযোগে গাংনী শহর থেকে মেহেরপুরে ফেরার পথে বিসিক শিল্পনগরীর সামনে পৌঁছালে একটি ইঞ্জিনচালিত অবৈধ পাখিভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ইয়াদুল মোমিনকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। মেহেরপুর জেলার স্থানীয় সাংবাদিকেরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)