ঝিনাইদহে দুর্গাপূজায় আনসার ডিউটি নিতে জনপ্রতি ৫ শ টাকা ঘুষ

আপলোড তারিখঃ 2019-09-25 ইং
ঝিনাইদহে দুর্গাপূজায় আনসার ডিউটি নিতে জনপ্রতি ৫ শ টাকা ঘুষ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: দুর্গাপূজায় আনসার সদস্য অঙ্গীভূত করার জন্য বিশেষ মিশন নিয়ে মাঠে নেমেছে একটি চক্র। ইউনিয়ন কমান্ডারদের মাধ্যমে আদায় করা হচ্ছে আনসারপ্রতি ৫ শ থেকে ৮ শ টাকা পর্যন্ত ঘুষ। এ টাকা ইউনিয়ন কমান্ডারদের হাত ঘুরে পৌঁছে যাচ্ছে জেলা আনসার অফিসে। তবে ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট সঞ্জয় সাহা বলেছেন, অফিসে এক টাকাও ঘুষ দিতে হচ্ছে না। তবে ইউনিয়ন কমান্ডাররা হয়তো যাতায়াত ভাড়া হিসেবে কিছু টাকা নিয়ে থাকতে পারেন। তথ্য নিয়ে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সারা জেলায় ৪৩৫টি ম-পে পূজা উদ্যাপন করা হচ্ছে। ডিএসবির তালিকা মোতাবেক ঝুঁকিপূর্ণ পূজাম-পে সর্বোচ্চ ছয়জন করে আনসার সদস্য নিয়োগ করা হচ্ছে। সে হিসাবে ৪৩৫টি পূজাম-পে ২ হাজার ১৭৫ জন আনসার সদস্য পাঁচ দিনের জন্য নিয়োগ করা হবে। প্রতিদিন আনসার সদস্যরা পাবেন ৪৭৫ টাকা করে। ৫ দিনে তাঁরা পাবেন ২ হাজার ৩৭৫ টাকা। তাও কদিন তাঁদের ঘোরানো হবে, তার কোনো নিশ্চয়তা নেই। ২ হাজার ৩৭৫ জন আনসারের কাছ থেকে ৫ শ টাকা করে নিলে ১১ লাখ ৮৭ হাজার টাকা ওঠে। অভিযোগ উঠেছে, জেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও অসহায় গরিব আনসার সদস্যদের অঙ্গীভূত করার জন্য সর্বনি¤œ ৫ শ টাকা করে ঘুষ নেওয়া হয়। এ প্রথা দীর্ঘদিন থেকেই চলে আসছে। চাকরি হারানোর ভয়ে কোনো আনসার সদস্য এ কথা বলতে চান না। নাম প্রকাশ না করার শর্তে সাধুহাটী ইউনিয়নের একজন আনসার সদস্য জানান, ইউনিয়নের চৌকিদার-দফাদারদের মাধ্যমে এ টাকা আদায় করছেন ইউনিয়ন কমান্ডার। হলিধানী ইউনিয়নের কমান্ডার জনপ্রতি ৬ শ টাকা করে আদায় করছেন বলে নাম প্রকাশ না করার শর্তে আনসার সদস্যরা জানান। অভিযোগ উঠেছে, সারা জেলায় আনসার অঙ্গীভূত করার জন্য টাকা আদায় করা হয়। পূজা ছাড়াও সংসদ নির্বাচন, ইউনিয়ন ও উপজেলা নির্বাচনের ডিউটি পেতে হলে জনপ্রতি ৫ শ টাকা করে দিতে হয়। এই টাকা কে বা কারা গ্রহণ করেন, তা বলতে নারাজ ইউনিয়নের কমান্ডাররা। বিষয়টি নিয়ে হলিধানী ইউনিয়নের কমান্ডার শামসুর রহমান বলেন, ‘আমি কোনো টাকা নিচ্ছি না। দিপালী নামের এক মহিলা বাছাই করছেন, সেই জানে।’ হরিণাকু-ু, শৈলকুপা, কালীগঞ্জ, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এমন অভিযোগ আসছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট সঞ্জয় সাহা বলেন, পূজায় ডিউটি নিতে অফিসে কাউকে কোনো টাকা দেওয়া লাগে না। যদি কোনো ইউনিয়ন কমান্ডারের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ‘আমি অফিসের পক্ষ থেকে আজ-কালের মধ্যেই একটি কঠোর বার্তা দিয়ে নির্দেশনা জারি করে সবাইকে সতর্ক করে দেব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)