আলমডাঙ্গায় ভুয়া কাজিকে ২০ হাজার টাকা জরিমানা!

আপলোড তারিখঃ 2019-09-25 ইং
আলমডাঙ্গায় ভুয়া কাজিকে ২০ হাজার টাকা জরিমানা! ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার জামজামিতে গভীর রাতে পুলিশের অভিযানে বাল্যবিবাহ ভেস্তে গেছে। এ সময় বাল্যবিবাহ পড়ানোর অপরাধে কাজির ভাতিজাকে আটক করে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটন আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজির ভাতিজা তারিকুলকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদ-াদেশও প্রদান করেন। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে কনের মা-বাপ ও কাজি পালিয়ে যান। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের অভয়নগর গ্রামের সাজাহান আলীর মেয়ের (১৭) গভীর রাতে বিয়ে আয়োজন করেন তার পরিবারের লোকজন। কনে জামজামি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। রাতে বিয়ের আয়োজনের শেষ মুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও লিটন আলীর নির্দেশে অভিযান চালায় জামজামি ফাঁড়ি পুলিশ। এরপর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে কাজির সহকারী ও তাঁর ভাতিজা তরিকুলকে নিকাহনামা বইসহ আটক করে পুলিশ। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই স্কুলছাত্রীর বাবা-মা এবং কাজি কৌশলে পালিয়ে যান। এরপর রাতেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দ-িত তারিকুল অভয়নগর গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে ও কাজি জহুরুল ইসলামের ভাতিজা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জামজামি পুলিম ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। এ ঘটনার পর কাজি জহুরুল ইসলামকে খুঁজছে পুলিশ। তা ছাড়া এলাকার অনেকে নাম প্রকাশ না করার শর্তে কাজি জহুরুলের নামে বিভিন্ন অভিযোগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)