চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদ্যাপন

আপলোড তারিখঃ 2019-09-25 ইং
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদ্যাপন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভাসহ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে জেলা পরিষদের হলরুমে এ জন্মদিন উদ্যাপিত হয়। পরে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদিন খোকন, সহকারী প্রকৌশলী ডেপুটেশন মাহবুব আলম, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, উপসহকারী প্রকৌশলী রোকনুজ্জামান, প্রধান সহকারী প্রকৌশলী ইসরাইল হোসেনসহ জেলা পরিষদের সব সদস্য ও চার উপজেলার চেয়ারম্যান-মেম্বাররা। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ৭৫-এর ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)