মেহেরপুরে নাটক ‘৭১-এর কথা’ মঞ্চায়ন

আপলোড তারিখঃ 2019-09-25 ইং
মেহেরপুরে নাটক ‘৭১-এর কথা’ মঞ্চায়ন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও মেহেরপুর থিয়েটারের পরিবেশনায় ‘৭১-এর কথা’ নামক নাটক মঞ্চায়ন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ নাটকটি মঞ্চায়িত হয়। মেহেরপুর থিয়েটারের সভাপতি হাসানুজ্জামান মালেকের রচনা ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘৭১-এর কথা’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আনোয়ারুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আব্দুল মান্নান, আলী রেজা, মমিনুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসক মো. আতাউল গনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, পিপি পল্লব ভট্টাচার্য্যসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী এ নাটকটি উপভোগ করেন। এর আগে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এ ধরনের নাটক বেশি বেশি মঞ্চায়ন প্রয়োজন বলে জানান জেলা প্রশাসক মো. আতাউল গনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)