শিক্ষার্থীকে সন্তান মনে করে লেখাপড়া শেখাতে হবে

আপলোড তারিখঃ 2019-09-24 ইং
শিক্ষার্থীকে সন্তান মনে করে লেখাপড়া শেখাতে হবে ছবির ক্যাপশন:
জীবননগর হাসাদাহে স্মার্ট স্কুল উদ্বোধনকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জীবননগর অফিস: জীবননগরের হাসাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্মার্ট স্কুল হিসেবে উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট স্কুলের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের ভালোবেসে ও খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষা প্রদান করতে হবে। তাহলে তারা লেখাপড়ায় মনোযোগী হবে। শুধুমাত্র দায়সারা লেখাপড়া করালে হবে না। শিক্ষকতা একটি মহান পেশা, সেই দায়িত্বে নিজেকে দায়িত্ববান হতে হবে। শিক্ষার্থীকে শুধু শিক্ষার্থী ভাবলে হবে না, নিজেদের সন্তান হিসেবে ভালোবেসে তাদের লেখাপড়া করাতে হবে। এই স্মার্ট স্কুলটি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থায় ভূমিকা রাখবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে, সরকারের এ উন্নয়ন ধরে রাখার জন্য সবাই একত্রিত হয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের স্বশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীমহল। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স ও চকলেট বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)