ঝিনাইদহে অস্ত্রসহ মিনারুল আটক

আপলোড তারিখঃ 2019-09-24 ইং
ঝিনাইদহে অস্ত্রসহ মিনারুল আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হাজরা গ্রাম থেকে মিনারুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার ভোরে তাঁকে আটক করা হয়। আটক হওয়া মিনারুল ইসলাম কোটচাঁদপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল সোমবার ভোরে সদর উপজেলার হাজরা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে তারা জানতে পারে, সন্ত্রাসীরা অস্ত্র বেচাকেনা করবে। এ সময় ওই গ্রামের রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা মিনারুল ইসলামকে আটক করে পুলিশ। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ আরও জানান, আটক মিনারুল অস্ত্র বিক্রি করার জন্য অবস্থান নেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় একটি ডাকাতি মামলা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)