ট্রাক-নসিমনের সংঘর্ষে চালক নিহত

আপলোড তারিখঃ 2019-09-24 ইং
ট্রাক-নসিমনের সংঘর্ষে চালক নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে ট্রাক ও নসিমনের সংঘর্ষে ফজলু বিশ্বাস নামের এক নসিমনচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক ফজলু বিশ্বাস শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, সকালে নসিমন নিয়ে বাড়ি থেকে ভাটই বাজারে যাচ্ছিলেন উপজেলার কুলচারা গ্রামের ফজলু বিশ্বাস। পথে ভাইট বাজারে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনচালক ফজলু বিশ্বাস গুরুতর আহত হন। সেখান থেকে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক রয়েছেন ট্রাকের চালক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)