মহেশপুরে গাঁজা-ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

আপলোড তারিখঃ 2019-09-24 ইং
মহেশপুরে গাঁজা-ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মহেশপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মশিয়ার রহমান ও ২০ বোতল ফেনসিডিলসহ আল আমিনকে গ্রেপ্তার করেছে। জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া মশিয়ার যশোরের চৌগাছা উপজেলার নাইড়া গ্রামের কিতাব আলীর ছেলে ও আল আমিন একই উপজেলার বল্লভপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। পুলিশের এক ই-মেইল বার্তায় বলা হয়, ঝিনাইদহ ডিবি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মহেশপুর উপজেলার আলিশা পাঁচবাড়িয়া থেকে দুই কেজি গাঁজা ও একই উপজেলার পুড়োপাড়া থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)