ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্ততি সভা
আলমডাঙ্গা অফিস:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে আলমডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসান কাদীর গনু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, আবাসিক প্রকৌশলী গোলাম নবী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন, ইউপি চেয়ারম্যান সমিতির সম্পাদক নুরুল ইসলাম নুরু ও প্রেসক্লাবের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, সম্পাদক তপন কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, সুশিল কুমার ভৌতিকা, পরিমল কুমার কালু ঘোষ, বিশ্বজিৎ সাধু খা, নয়ন সরকার, পলাশ আচার্য্য, জয় বিশ্বাস, আকা বাবু, বিজয় শিহি, উদয় শংকর, সুনীল গরাই, লিপন কুমার বিশ্বাস, রতন কুমার, দীলিপ চৌধুরী প্রমুখ। এ বছর আলমডাঙ্গা উপজেলায় মোট ৩৬টি পূজাম-পে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আলমডাঙ্গা পৌর এলাকায় ১১টি ম-পে পূজা অনুষ্ঠিত হবে।
