চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

আপলোড তারিখঃ 2019-09-23 ইং
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিভিন্ন সময়ে আটক হওয়া মাদক ধ্বংস করা হয়েছে। গতকাল রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আদালত ভবনের সামনে বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা, বিদেশি মদ, ইনজেকশন ও হেরোইন ধ্বংস করা হয়। চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, আদালতের নির্দেশে আদালত চত্বরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হওয়া ২ হাজার ৬৫১ বোতল ফেনসিডিল, ৫১০ পিস ইয়াবা, ৩৮০টি ইনজেকশন, ৩৭ বোতল বিদেশি মদসহ ৩৪ গ্রাম হেরোইন ধ্বংস করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)