ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ সোনাতনপুরে এক মুদি দোকানিকে আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। গতকাল রোববার বিকেল চারটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজার এলাকার সোনাতনপুর মোড়ে দীর্ঘদিন যাবৎ রনি স্টোর নামের এক মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রয় হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ মালামাল ও মূল্য তালিকা না থাকায় দোকানের মালিক রনিকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
