পলি আর নেই : বিভিন্ন মহলের শোক

আপলোড তারিখঃ 2019-09-23 ইং
পলি আর নেই : বিভিন্ন মহলের শোক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আ.লীগের মহিলা সম্পাদিকা ও সংস্কৃতিজন বিশেষ প্রতিবেদক: সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ চুয়াডাঙ্গা প্রিন্সিপাল কমিটির সভাপতি ব্যাংকার মনিরুজ্জামানের সহধর্মিণী, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও বিশিষ্ট সংস্কৃতিজন মাহমুদা জামান পলি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় সরকারি কলেজপাড়াস্থ মাতৃলয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্বামী-সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী, শুভাকাক্সক্ষীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ ছাড়াও এক শোকবার্তায় দলের দুঃসময়ের সহযোগী উল্লেখ করে মাহমুদা জামান পলির মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি প্রমুখ। এ ছাড়া মাহমুদা জামান পলির মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন দৈনিক সময়ের সমীকরণ-এর পক্ষ থেকে বার্তা সম্পাদক হুসাইন মালিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)