জনগণ ভালো থাকলে দেশ ভালো থাকে

আপলোড তারিখঃ 2019-09-23 ইং
জনগণ ভালো থাকলে দেশ ভালো থাকে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় স্লাম উন্নয়নকাজের উদ্বোধনকালে আজাদুল ইসলাম আজাদ বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পশুহাট স্লাম উন্নয়নকাজের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। গতকাল রোববার বেলা সাড়ে ৩টায় ৫১ লক্ষ টাকা ব্যয়ের এ কাজ উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় প্রধান অতিথির বক্তব্যে আজাদুল ইসলাম আজাদ বলেন, ‘বর্তমান সরকার আপনাদের আস্থা, ভালোবাসা আর সমর্থনপুষ্ট। আপনারা সঙ্গে আছেন বলেই উন্নয়নকাজ বেগবান হচ্ছে। দেশের ক্রমবর্ধমান উন্নয়নের পাশাপাশি নতুন নতুন বৃহৎ পরিকল্পনা নেওয়া হচ্ছে। কারও কাছে হাত পেতে নয়, দেশের টাকায় পদ্মা সেতু, মেট্রোরেলসহ বহুমুখী প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব কিছুই আপনাদের জীবনমান উন্নয়নের স্বার্থে। কারণ, জনগণ ভালো থাকলে দেশ ভালো থাকে।’ চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা শেখ মাস্তার, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আরা রতœা, বস্তি উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুস সবুর খান, প্রকল্পের কমিউনিটি ফিল্ড ওয়ার্কার ও পশুহাট পাড়া স্লাম কমিটির সদস্যসচিব আলী রেজা, কমিউনিটি ফিল্ড ওয়ার্কার আইনাল হোসেন, স্লামের সভাপতি রিপা খাতুন, সহসভাপতি ফাহিমা খাতুনসহ স্থানীয় বাসিন্দা মুক্তার আলী, শাহাদাৎ হোসেন, মোবারক হোসেন মোবা, শুকুর আলী, তোয়াজ্জেল, ইদ্রিস আলী, শমসের আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আল ইমরান শেখ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, এডিবি ও ওএফআইডির সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের (ইউজিআইআইপি-৩) অর্থায়নে ‘পশুহাট স্লাম’ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় পশুহাট পাড়া স্লামে ১০টি সিঙ্গেল ইউনিট টয়লেট, ৪টি ডাস্টবিন, ২৯০ মিটার ফুটপাথ নির্মাণ, ১১টি আধুনিক সোলার স্ট্রিট লাইট স্থাপন ও ৬টি গভীর নলকূপ স্থাপন করা হবে। এ কাজে ব্যয় হচ্ছে ৫১ লক্ষ ৯ হাজার ৭২০ টাকা ৯৪ পয়সা। কাজটি বাস্তবায়ন হলে স্লামবাসীর জীবনযাত্রার মান বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়ন হবে। উদ্বোধন শেষে প্রকল্পের সাফল্য কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)