স্বামীর প্রায় ৪ লাখ টাকা নিয়ে গৃহবধূ উধাও!

আপলোড তারিখঃ 2019-09-23 ইং
স্বামীর প্রায় ৪ লাখ টাকা নিয়ে গৃহবধূ উধাও! ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: স্বামীর ব্যাংকে রাখা ৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছেন নাসিমা খাতুন নামের এক গৃহবধূ। গতকাল রোববার সকাল ১০টার দিকে আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিল্টনের সঙ্গে তিনি পালিয়ে যান। এ ঘটনায় নাসিমা খাতুনের নানা সাইফুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের পোয়ামারী গ্রামের সাইফুল ইসলামের নাতনি নাসিমা খাতুনের কয়েক বছর পূর্বে জীবননগরে পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে একটি ছেলেসন্তান আছে। ইতিমধ্যে মোবাইল ফোনে আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিল্টনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নাসিমা খাতুন। এরই জের ধরে গতকাল সকাল ১০টার দিকে নাসিমা তাঁর স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে অজানার উদ্দেশে পাড়ি জমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)