মেহেরপুরে ক্ষতিগ্রস্তদের মধ্যে টাকা ও ঢেউটিন বিতরণ

আপলোড তারিখঃ 2019-09-23 ইং
মেহেরপুরে ক্ষতিগ্রস্তদের মধ্যে টাকা ও ঢেউটিন বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে এবং কালবৈশাখী ঝড়ে ১৫৮ জন ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৭৫ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ মোট ৫ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর কালেক্টরেট প্রাঙ্গণে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক মো. আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)