সাইবার অপরাধ রুখতে ল্যাব স্থাপন করা হবে : প্রতিমন্ত্রী পলক

আপলোড তারিখঃ 2019-09-23 ইং
সাইবার অপরাধ রুখতে ল্যাব স্থাপন করা হবে : প্রতিমন্ত্রী পলক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: সাইবার অপরাধ রুখতে ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘ইতিমধ্যে পুলিশের সিআইডিতে ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়েছে। আমরা একটা ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করতে যাচ্ছি। কোনো অপরাধ করে কেউ কেউ মুছে ফেলে। সেটা মোবাইল ফোন বা ল্যাপটপেও হয়। যদি কেউ বিকৃত করে মানহানিকর কোনো ছবি প্রকাশ করে মুছে ফেলে, তা আমাদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করতে পারব। কখন, কোন মোবাইল থেকে এটি পোস্ট করা হয়েছে, তাও শনাক্ত করতে পারব।’ এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)