দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম

আপলোড তারিখঃ 2019-09-22 ইং
দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম ছবির ক্যাপশন:
গাংনী প্রেসক্লাবের নবনির্বাচিতদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গাংনী অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুর্ত্ব ভূমিকা রয়েছে। প্রতিটি ক্ষেত্রে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে কাজ করছেন তারাঁ। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর জেলার গাংনী প্রেসক্লাবে নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের আরও প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে গড়ে তুলতে কাজ করবেন বলেও আশ^াস দেন। অনুষ্ঠানে গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে ও গাংনী প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম স্বাগত বক্তব্য দেন। প্রেসক্লাবের সদস্য আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিকের পরিচালনায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান, মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, জেলা ক্রীড়া সম্পাদক ও মুক্তিযুদ্ধা কমান্ডার আতাউল হাকিম লাল মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সিনিয়র সাংবাদিক নুহ বাঙালী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাধন, দপ্তর সম্পাদক ইব্রাহিম, এনটিভি প্রতিনিধি রেজওয়ানুল বাশার তাপস, বিজয় টিভি প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা, বাংলা টিভি আক্তারুজামানসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)