হরিণাকুন্ডুতে মোটরসাইকেল চুরির হিড়িক!

আপলোড তারিখঃ 2019-09-22 ইং
হরিণাকুন্ডুতে মোটরসাইকেল চুরির হিড়িক! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে একের পর এক বেড়েই চলেছে চুরির ঘটনা। চোর আতঙ্কে রয়েছে হরিণাকুন্ডুবাসী। বিশেষ করে উপজেলা ও পৌরবাসীর রাতের ঘুম হারাম করে দিয়েছে সংঘবদ্ধ চোরচক্র। এরই মধ্যে প্রায় শতাধিক মোটরসাইকেল চুরি হলেও চোরের নাগাল পায়নি পুলিশ। থানায় মামলা বা জিডি করেও মিলছে না এর প্রতিকার। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি পৌর এলাকায় দিন-দুপুরে ও গভীর রাতে বেশ কয়েকটি বাড়িতে অভিনব কায়দায় গ্রিল ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বানাথ সাধুখাঁ, গাজীপুর সাতব্রিজ প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম টানু মল্লিক, চটকাবাড়িয়া গ্রামের বেল্টু, এ্যাডভোকেট কামরুল হাসান শাহিন, উপজেলার শুড়া গ্রামের এক ব্যক্তির, শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মানোয়ার হোসেন, কুষ্টিয়া সদরের হরিনারায়নপুর এলাকার বিপ্লব ও শিতলী গ্রামের আব্দুল খালেকের ব্যবহৃত মোটরসাইকেল চুরি হলেও একটি মোটরসাইকেলেরও হদিস মেলাতে পারেনি পুলিশ। এ বিষয়ে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জান জানান, চোরচক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। চোরচক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও ওসি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)