জীবননগরে ভারতীয় মালামালসহ ঈশ্বরদীর মামুন আটক

আপলোড তারিখঃ 2019-09-22 ইং
জীবননগরে ভারতীয় মালামালসহ ঈশ্বরদীর মামুন আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় মালামালসহ মামুন তালুকদার নামের এক ব্যক্তি আটক হয়েছেন। গত শুক্রবার খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর জীবননগর বিশেষ ক্যাম্পের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে একটি বাস তল্লাশি করে অবৈধ মালামালসহ তাঁকে আটক করে। ৫৮ বিজিবি জানায়, দর্শনা হতে যশোরগামী রঙ্গন পরিবহনে অবৈধভাবে ভারতীয় মালামাল আসছে। এমন সংবাদের ভিত্তিতে জীবননগর বিশেষ ক্যাম্পের চেকপোস্টে দর্শনা হতে যশোরগামী রঙ্গন পরিবহনের বাসটি তল্লাশি করে বিজিবি। এ সময় তিনটি পলিথিনের ব্যাগে থাকা অবৈধ ভারতীয় মালামালসহ মামুন তালুকদারকে আটক করা হয়। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাবুপাড়া রেলওয়ে কলোনির পশ্চিমপাড়ার মোহন তালুকদারের ছেলে। পরে বিজিবি তাঁর ব্যাগ তল্লাশি করে শাড়ী, খেলনা, সাবান, বাংলাদেশি নগদ টাকা এবং ভারতীয় রুপি জব্দ করে। মামুন তালুকদারের নামে মামলা দিয়ে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় ৫৮ বিজিবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)