চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের বিবৃতি

আপলোড তারিখঃ 2019-09-22 ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের বিবৃতি ছবির ক্যাপশন:
বেগমপুর যদুপুরে আ.লীগের ওয়ার্ড সম্মেলন স্থগিত ও সদস্য প্রত্যাহার নিয়ে বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের যদুপুর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন স্থগিত ও যুবলীগের ৯ জন সদস্যকে প্রত্যাহারের খবর নিয়ে ভিন্নমত জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকায় বেগমপুর ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটির ২৭ জনের মধ্যে ৯ জন যুবলীগ সদস্য বাদ দেওয়া হয়েছে এবং সম্মেলন ১০ দিন স্থগিত করা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হওয়ায় চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, ‘গত (২০ সেপ্টেম্বর) শুক্রবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ওমর আলী এবং অন্যান্য সদস্যদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নে সম্মেলন করার কারণে সময় দিতে না পারায় ১০ দিন সময় স্থগিত থাকবে। কিন্তু বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী, যুগ্ম আহ্বায়ক ওমর আলী তাঁদের নিজ স্বার্থ হাসিলের জন্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। প্রকাশিত সম্মেলন প্রস্তুতি কমিটির ২৭ সদস্যদের মধ্যে ৯ জন যুবলীগ সদস্য আব্দুল আলিম সজল, মিজানুর রহমান ঢালী, সোলায়মান হক সলিম, আমিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রিজভি আহমেদ, মনির হোসেন, শফিকুল ইসলাম জান্টু, বকুল হোসেনদেরকে বাদ দেওয়া হয়েছে, বলে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটিতে যুবলীগের কোনো সদস্য নেই। পত্রিকায় প্রকাশিত অসম্পূর্ণ তথ্যবর্ণিত সংবাদে বেগমপুর ইউনিয়নের সব নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)