ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের নবাগত সেক্রেটারি শহিদুল ইসলাম সাহানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী যুবলীগের সাবেক নেতৃবৃন্দ। গতকাল শনিবার বেলা ১১টায় রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ অভিনন্দন জানানো হয়। এসময় জেলা আওয়ামী যুবলীগের সাবেক নেতা আব্দুল কাদের, রাশেদুজ্জামান বাকি, মোস্তাফিজুর রহমান বুলবুল, শামীম আহমেদ সুমন, জাহাঙ্গীর বাদশা, নুরুজ্জামান টুটুল, মোহাম্মদ সেলিম, রোকন শান্তা ও আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান সেলিম উদ্দিন খান, কার্যকরি সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. রফিকুল ইসলাম, ইউনিট অফিসার সাঈদ শামীম রহমান, রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য অ্যাড. বেলাল হোসেন ও ফিরোজ খন্দকার। নবাগত সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান এ সময় যুবলীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
