ঝিনাইদহে সীমানা পিলার উদ্ধার, গ্রেপ্তার ২

আপলোড তারিখঃ 2019-09-21 ইং
ঝিনাইদহে সীমানা পিলার উদ্ধার, গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। সীমানা পিলারের আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা এবং এ পিলারটি ম্যাগনেট-সমৃদ্ধ বলেও পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শাহিন ও আব্দুর রাজ্জাক নামের দুই চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে ম্যাগনেটসহ তাঁদের আটক করা হয়। আটক হওয়া আব্দুর রাজ্জাক একই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে ও শাহিন হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বানিয়াখরি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। গতকাল শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস গণমাধ্যমকর্মীদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ ওই গ্রাম থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের সীমানা পিলারসহ শাহিন ও আব্দুর রাজ্জাককে আটক করে। এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে শৈলকুপা থানায় মামলা হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ও ডিবির ওসি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)